বাংলাদেশের অগ্রণী ব্যাংক লিমিটেড
![]() |
| অগ্রণী ব্যাংক লিমিটেড |
Hello Dear,
অগ্রণী ব্যাংক লিমিটেড হল ১৯৭২ সালের ২৬শে মার্চ মাসে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের সদর দপ্তর বা হেড কোয়ার্টার বাংলাদেশের রাজধানী শহর ঢাকার মতিঝিলে অবস্থিত।
অগ্রণী ব্যাংকের ইতিহাস
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের পর বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত সকল ব্যাংককে জাতীয়করণের আওতায় আনা হয়। এই প্রেক্ষাপটে ব্যাংকটি ১৯৭২ সালের ২৬শে মার্চ (বাংলাদেশ ব্যাংকস জাতীয়করণ আদেশ ১৯৭২ পিও নং ২৬) অধ্যাদেশের মধ্য দিয়ে সাবেক হাবিব ব্যাংক লিমিটেড ও সাবেক কমার্স ব্যাংক লিমিটেড এর বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত শাখা এবং সমুদয় দায় ও সম্পদ সমন্বয়ে অগ্রণী ব্যাংক একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক শুরুতে ৫ কোটি টাকার অনুমোদিত মূলধন ও ১ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীকালে ২০০৭ সালের ১৭ই মে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
অগ্রণী ব্যাংক কোথায় অবস্থিত?
বাংলাদেশের ঢাকাতে
অগ্রণী ব্যাংক এর প্রতিষ্ঠা কাল কবে?
২৬শে মার্চ ১৯৭২
অগ্রণী ব্যাংক এ প্রধানত কি কি কাজ হয়?
ফাইন্যান্স ও বীমা,কনজ্যুমার ব্যাংকিং,যৌথ ব্যাংকিং,বিনিয়োগ ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপন।
অগ্রণী ব্যাংক-এর কয়টি শাখা রয়েছে?
৯৬২টি শাখা রয়েছে
অগ্রণী ব্যাংকের সুইফট কোড Swift Code
PRINCIPAL BRANCH, DHAKA
SWIFT CODE:- AGBKBDDH001
Address:- 9/D Dilkusha, Dhaka-1000
Contact Details:- 01713253400, 9551650
br4006@bangla.net
অগ্রণী ব্যাংক-এর কর্মী সংখ্যা কত?
১৪,০০০+
